নতুন–পুরোনো মিলিয়ে বড় মন্ত্রিসভা
দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন—যেখানে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দলের মধ্যম সারি ও নবীনদের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্র পরিচালনার এই যাত্রায় তিন প্রজন্মের নেতাদের মিশেলে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। অনেকে জীবনে প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রিসভায় নতুন মুখের সংখ্যাই বেশি। অনেকে বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে বেশি ভারী দায়িত্ব পেয়েছেন। আবার উৎসাহব্যঞ্জক নয়, এমন নামও মন্ত্রিসভায় আছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাঁদের মন্ত্রিসভায় থাকাটা প্রত্যাশিত ছিল।
তবে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খান নতুন মন্ত্রিসভায় নেই। এর মধ্যে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি ও আবদুল মঈন খানকে জাতীয় সংসদের স্পিকার করার বিষয় আলোচনায় আছে বলে শোনা যায়। ধারণা করা হচ্ছে, এ কারণে তাঁদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রধানমন্ত্রীতারেক রহমান — প্রধানমন্ত্রী (সামগ্রিক সরকার পরিচালনা)
পূর্ণমন্ত্রী ও তাদের মন্ত্রণালয়
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
- আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
- সালাহউদ্দিন আহমেদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- ইকবাল হাসান মাহমুদ টুকু — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
- হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
- আবু জাফর মো. জাহিদ হোসেন — নারী ও শিশু বিষয়ক + সমাজকল্যাণ
- ড. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয়
- নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক
- আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
- কায়কোবাদ (শাহ মোফাজ্জল হোসেন) — ধর্ম বিষয়ক
- মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
- খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট
- আরিফুল হক চৌধুরী — প্রবাসী কল্যাণ ও শ্রম-কর্মসংস্থান
- জাহিদ উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
- মোহাম্মদ আমিনুর রশীদ — খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ
- আফরোজা খানম রিতা — বেসামরিক বিমান ও পর্যটন
- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ
- আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
- মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক
- জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত
- দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
- এএনএম এহসানুল হক মিলন — শিক্ষা + প্রাথমিক ও গণশিক্ষা
- সরদার সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
- ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ, আইসিটি + বিজ্ঞান ও প্রযুক্তি
- শেখ রবিউল আলম — সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন
মোট: ২৫ জন পূর্ণমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন হয়েছে।
৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, রাষ্ট্র পরিচালনার এই যাত্রায় তিন প্রজন্মের নেতাদের মিশেলে মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
Post a Comment