জুলাইযোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী জুলাইযোদ্ধাদের যে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে, তা গ্রহণ করবে সরকার।
তিনি বলেন, আমরা জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে যেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং তাদের ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো আমরা গ্রহণ করব।
১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তাই কার্যপ্রণালী বিধি অনুসারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আজ এই কমিটির বৈঠকে অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিগত সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু অধ্যাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে ২০২৪ পরবর্তী জনকাঙ্ক্ষার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানান সালাহউদ্দিন।
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা নামকরণগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত সহজভাবেই নেওয়া হবে। অন্যান্য অধ্যাদেশগুলোর কোনটি সরাসরি বা কোনটি সংশোধনীসহ গ্রহণ করা যায়, তা পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
ছাড়া উপাত্ত সংরক্ষণ অধ্যাদেশ ও তেল সংকটের জেরে পেট্রোল পাম্পে ভাঙচুরের মতো বিচ্ছিন্ন ঘটনার অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎmmmস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
আলোচনার সময় উভয় পক্ষ অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি, ওষুধ শিল্পের সঙ্গে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
তারা জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে জনকেন্দ্রিক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পেজ অ্যাডমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যাতালাশ ক্রাইম দৃষ্টি’ পেজের অ্যাডমিন দ্বীন ইসলাম।
পরে দ্বীন ইসলামকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, মাদকবিরোধী ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে কসবা থানা পুলিশ বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ি পুলিশের সহায়তায় বিকেলে তাকে উদ্ধার করে।
তবে এই অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি চক্র তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।https://dutchrelay.com/regef7219c?key=d26f046d77045c805cf7655456802f03/p>
Post a Comment