আজকের বাংলাদেশের প্রধান খবর (৩০ মার্চ ২০২৬)

 


আজকের বাংলাদেশের প্রধান খবর (৩০ মার্চ ২০২৬)

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তার গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুলসংখ্যক নেতা–কর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাতটার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
তারেক রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে বিকেলে সরেজমিনে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন নেতা–কর্মীরা। তাদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড।
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব কটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছিলেন।
সড়কে নেতা–কর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে কোনোরকমে এক লাইনে গাড়ি চলাচল করতে পারছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।
একজন নারী কর্মী বলেন, ‘দুই বছর আগেও আমরা এখানে আসতে পারতাম না। পুলিশে তাড়াত, গ্রেপ্তার করত। আর আজকে…আল্লাহ চাইলে কী না পারে।’

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ২ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার

চব্বিশের আন্দোলনের সময়ের ২টি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে আদাবর ও যাত্রাবাড়ী থানার এই মামলাগুলোতে গ্রেফতার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।র আগে চলতি মাসে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কিন্তু জামিন আদেশের পরপরই নতুন মামলায় গ্রেফতার আবেদন নিয়ে শুনানিতে প্রশ্ন তুলেন আসামিপক্ষের আইনজীবীরা। এ ঘটনাকে তারা জুডিশিয়াল মব সন্ত্রাস বলে দাবি করলেও বিচারকের আপত্তির প্রেক্ষিতে পরে ক্ষমা চান।

এদিকে, যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর করেন আদালত।https://dutchrelay.com/regef7219c?key=d26f046d77045c805cf7655456802f03

ইরানে নিহত বেড়ে ২,০৭৬

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। রোববার (২৯ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ খবর জানিয়েছে আল-জাজিরা।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট ২ হাজার ৭৬ জন নিহত হয়েছে। ১ হাজার ৭৬৭টি শিশুসহ আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। এ ছাড়া হামলায় ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরীসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর ওপর দফায় দফায় হামলা

ত ২৪ ঘণ্টায় পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর দফায় দফায় হামলা হয়েছে, যর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও রয়েছে। তবে, এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি কোন দেশ বা গোষ্ঠী।

গত কয়েক সপ্তাহের মধ্যে শনিবার সংযুক্ত আরব আমিরাতের ওপর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, আবুধাবিতে তাদের প্রধান কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইনেও হামলা চালানো হয়েছে। এছাড়া হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থনীতি এবং জীবনযাত্রা হুমকির মুখে পড়ায় উপসাগরীয় দেশগুলো ভবিষ্যতে যে কোনো শান্তি আলোচনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছে। তবে পরবর্তী পদক্ষেপ কী হবে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

১০ দিন ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের বন্ধের পর সোনামসজিদ স্থলবন্দর আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ বন্দর এলাকায় আমদানি-রপ্তানি, লোড-আনলোড, পণ্য পরিবহনসহ কাস্টমস ও সিএন্ডএফ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। তবে এই সময়েও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক ছিল।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এবং সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অফিস সচিব একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ঘোষণা অনুযায়ী ১৮ মার্চ থেকে বন্দর বন্ধ থাকলেও ১৭ মার্চ কোনো আমদানি বা রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল করেনি। শুধুমাত্র খালি ট্রাক নিজ নিজ দেশে ফিরে গেছে এবং সীমিত আকারে লোড-আনলোড কার্যক্রম পরিচালিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পাঁচটি কঠোর শর্ত পেশ করেছে ইরান। গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে জানানো হয় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরোক্ষ আলোচনার প্রক্রিয়ার অংশ হিসেবেই তেহরান তাদের এই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন এক নতুন মোড় নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে প্রথম ও প্রধান দাবি হলো দীর্ঘমেয়াদী নিরাপত্তার নিশ্চয়তা। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, ভবিষ্যতে ইরান বা তাদের মিত্রদের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হবে না—এমন একটি আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা তাদের প্রয়োজন। একই সঙ্গে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বিষয়ে একটি নতুন প্রশাসনিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো প্রণালিটির ওপর কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম এই রুটটি নিজেদের কবজায় রাখার মাধ্যমে ইরান ভবিষ্যতে যেকোনো মার্কিন অবরোধ বা চাপের বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে চাইছে।

সামরিক ক্ষেত্রে ইরানের দাবিগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বেশ অস্বস্তিকর হতে পারে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে। তাদের মতে, অঞ্চলে উত্তেজনার প্রধান উৎস হলো এই মার্কিন সামরিক উপস্থিতি। এর পাশাপাশি যুদ্ধের ফলে ইরানের অবকাঠামো ও অর্থনীতির যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার জন্য বড় অংকের আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তেহরান। গত কয়েক সপ্তাহের হামলায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনার যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তার জন্য ওয়াশিংটন ও তেল আবিবকে দায়বদ্ধ করার লক্ষ্যেই এই ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে।

ইরানের পক্ষ থেকে আসা পঞ্চম শর্তটি মূলত তথ্য ও প্রচারযুদ্ধ সংক্রান্ত। তেহরান দাবি করেছে যে, যেসব আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা ব্যক্তি ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কিংবা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের কর্মীদের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের হয় ইরানের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইরান মনে করছে, সামরিক যুদ্ধের পাশাপাশি একটি পরিকল্পিত প্রচারযুদ্ধ তাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছে, যা বন্ধ করা এই চুক্তির অন্যতম শর্ত হওয়া উচিত।

ইরানের এই পাঁচটি দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সোমবার এক বক্তব্যে ট্রাম্প জানান যে, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে পরোক্ষ যোগাযোগ বজায় রাখছে এবং এবার ইরান আলোচনার বিষয়টিকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তবে বর্তমানে 'অপারেশন ট্রু প্রমিস ৪' এর আওতায় ইরান যেভাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে, তাতে এই শর্তগুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে তেহরানের এই শর্তগুলো এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পিএসএল অভিষেকে মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে লাহোরের দাপুটে জয়

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। এই ম্যাচে বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন নিজের অভিষেক রাঙাতে না পারলেও বল হাতে অত্যন্ত কার্যকর ছিলেন মুস্তাফিজুর রহমান। তাঁর নিয়ন্ত্রিত বোলিং ও এক উইকেটের সৌজন্যে হায়দরাবাদ কিংসের বিপক্ষে ৬৯ রানের বিশাল জয় পেয়েছে লাহোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানের এক বিশাল পাহাড় গড়ে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ফখর জামান এবং শেষ দিকে ২৮ বলে অপরাজিত ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন হাসিবউল্লাহ খান। এ ছাড়া ওপেনার মোহাম্মদ নাঈম ৩০ রান এবং সিকান্দার রাজা মাত্র ১০ বলে ২৪ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দেন।

টপ অর্ডারের দারুণ শুরুর পর মাঝপথে কিছুটা পথ হারায় লাহোর। চার নম্বরে ব্যাটিংয়ে নামা পারভেজ ইমন ১৩ বলে ১৪ রান করে টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। হায়দরাবাদের পক্ষে রাইলি মেরেডিথ ও হাসান খান দুটি করে উইকেট শিকার করেন।

প্লেতে ২ উইকেট হারিয়ে তারা ৪৮ রান তুলেছিল, কিন্তু ষষ্ঠ ওভারে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে সেই চাপ আরও বাড়িয়ে দেন। নিজের প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে এক উইকেট তুলে নেন ফিজ। তাঁর গতির বৈচিত্র্যে পরাস্ত হয়ে ক্যাচ দেন ইরফান খান। শেষ পর্যন্ত ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান খরচায় এক উইকেট নিয়ে ম্যাচ জেতাতে ভূমিকা রাখেন এই বাংলাদেশি কাটার মাস্টার।

বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে হায়দরাবাদের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। মার্নাস লাবুশেনের ২৬ রানই ছিল দলটির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট হয়ে পিএসএলে নিজেদের যাত্রা শুরু করল নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ। লাহোরের পক্ষে হারিস রউফ, সিকান্দার রাজা ও উবাইদ শাহ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে শুভসূচনা করল বর্তমান রানার্সআপরা।

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই ম্যাচে প্রধানমন্ত্রী ডাগআউটের পাশে বসে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে মেডেল বিতরণ করেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ।

প্রীতি ম্যাচটিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আলফাজ আহমেদ, কায়সার হামিদ ও সাব্বিরের মতো কিংবদন্তি ফুটবলাররা অংশ নেন, যা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং পেশাদারিত্ব বজায় রাখতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে ঐতিহ্যের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের আদলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে। এর মাধ্যমে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের স্কুলগুলোর মধ্যে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া ফোরামে বাংলাদেশের গৌরব বৃদ্ধি এবং আরও বেশি সম্মান বয়ে আনাই এই পরিকল্পনার মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলমত নির্বিশেষে দেশের ক্রীড়া জগতকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যে, ক্রীড়া শুধু দেশের জন্য সম্মানই বয়ে আনে না, বরং এটি মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের এক শক্তিশালী বন্ধন তৈরি করতে সক্ষম।

দেশের প্রতিটি প্রান্তে খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। এই বিশেষ দিনে ক্রীড়াঙ্গনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন

আজকের বাংলাদেশ আবহাওয়া (৩০ মার্চ ২০২৬)

আজ বাংলাদেশে আকাশ আংশিক মেঘলা ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে।

অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

দিনের তাপমাত্রা প্রায় ২৮°–৩২°C এবং রাতে ২০°–২৩°C এর মধ্যে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে।

 সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি

বিকেল বা রাতে কালবৈশাখী ঝড় হতে পারে

কিছু জায়গায় বজ্রপাতের ঝুঁকি

আগামী কয়েক দিনে গরম বাড়ার সম্ভাবনা

Lālmanir Hāt, Bangladesh

28°

C

/

F

মেঘ ও রোদ

Mon

29°

20°

Tue

28°

20°

Wed

32°

21°

Thu

34°

21°

Fri

34°

22°

Sat

36°

24°

Sun

36°

20°

Mon

39°

23°

Tue

38°

23°

Wed

33°

22°

8pm11pm2am5am8am11am2pm5pm

Post a Comment

Previous Post Next Post