টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক, দেশবাসীকে শিরোপা উৎসর্গ

 

টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক, দেশবাসীকে শিরোপা উৎসর্গ

টাইব্রেকারে রোনান সুলিভানের শট গোললাইন অতিক্রম করতেই মালে স্টেডিয়ামের গ্যালারিতে শুরু হয় বাঁধভাঙা উল্লাস। ফুটবলাররাও ছুটছেন একেকজন একেক দিকে। টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা সবাই।

বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম কারিগর গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম শটটি ঠেকিয়ে দলকে শুরুতেই এগিয়ে দেন তিনি। পুরো টুর্নামেন্টে একটি মাত্র গোল হজম করেন মাহিন। এই ধারাবাহিকতার জন্য তার হাতে উঠে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার।

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় অন্য সবার মতো মাহিনও অত্যন্ত খুশি। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রথম শটটি ঠেকিয়ে অসাধারণ লেগেছে। মনে হয়েছে দেশের ২০ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে চলছি।’ 

গত বছর ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে টাইব্রেকারে হারে ছিল বাংলাদেশ। তাই এই শিরোপা মাহিনের কাছে একটু বেশি অন্য রকম, ‘আমি চ্যাম্পিয়ন হওয়ায় অনেক খুশি। আমার বন্ধু আশিককে অনেক মিস করছি। আমরা একসঙ্গে এই টুর্নামেন্ট খেলেছি। আমি ওকে এই ট্রফি উৎসর্গ করছি।’

মালদ্বীপে বাংলাদেশ প্রতি ম্যাচে অনেক সমর্থন পেয়েছে প্রবাসীদের। তাই প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে অধিনায়ক মিঠু বলেন, ‘সমর্থকদের ধন্যবাদ। প্রতি ম্যাচে তারা আমাদের সমর্থন দিয়েছেন। আমরা তাদের ট্রফি উপহার দিতে পেরেছি।’ বাংলাদেশ অ-২০ দলের ফুটবলাররা এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেছেন। 

টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম আকর্ষণ ছিলেন আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। চার ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করে পুরো আসরে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। আজ তার শেষ শটেই নিশ্চিত হয় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ভারতের ওমাং দুদুম, যিনি তিন গোল করে মালদ্বীপের ইলান ইমরান তৌহিদের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে স্বাগতিক মালদ্বীপ।

২৫০ কোটি রুপি নিয়েও আসেনি মেসিরাhttps://dutchrelay.com/regef7219c?key=d26f046d77045c805cf7655456802f03
র্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরালার ক্রীড়ামন্ত্রীর।

কেরালায় প্রীতি ম্যাচ খেলতে না এসে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে। এ ঘটনায় আলবিসেলেস্তেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক টেলিভিশন সাক্ষাৎকারে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানান, আর্জেন্টিনা ফুটবল দলকে কেরালায় এনে একটি ম্যাচ আয়োজনের জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে তার পরিকল্পনায় ছিলেন মহাতারকা লিওনেল মেসি। এই আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে স্পন্সর সংগ্রহ করে প্রায় ২৫০ কোটি রুপি জোগাড় করাও মোটেই সহজ কাজ ছিল না।
তবে কেরালার ক্রীড়ামন্ত্রীর দাবি, অর্থ গ্রহণের পরও প্রতিশ্রুতি অনুযায়ী কেরালায় আসেনি আর্জেন্টিনা দল। এ প্রসঙ্গে ভি আব্দুরাহিমান বলেন, এভাবে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন আচরণ আশা করিনি।

ভি আব্দুরাহিমান আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পেরেছেন—শুধু কেরালার সঙ্গেই নয়, আরও পাঁচটি দেশের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনা দল। তার অভিযোগ, অর্থ নেওয়ার পরও সেসব দেশেও গিয়ে ম্যাচ খেলেনি তারা।
ভি আব্দুরাহিমান আরও জানান, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পেরেছেন—শুধু কেরালার সঙ্গেই নয়, আরও পাঁচটি দেশের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনা দল। তার অভিযোগ, অর্থ নেওয়ার পরও সেসব দেশেও গিয়ে ম্যাচ খেলেনি তারা।

এই পরিস্থিতিতে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। তিনি বলেন, এটা এমন এক অবস্থা, যেখানে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

কেরালার ফুটবলপ্রেমীদের হতাশার বিষয়টিও তুলে ধরে ক্রীড়ামন্ত্রী বলেন, দলটির আগমনের অপেক্ষায় ছিলেন অসংখ্য সমর্থক, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান জানিয়েছিলেন, চলতি বছরের মার্চে আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসি কেরালা সফরে আসবেন। তবে শেষ পর্যন্ত সেই সফর আর বাস্তবায়ন হয়নি, যা এখন বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। অবশ্য চলতি বছর ভারত সফরে গিয়েছিলেন মেসি। পশ্চিমবঙ্গ, মুম্বাইসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছেন তিনি।

😊বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে গোল না হলেও টাইব্রেকারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।



জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের বক্তব্য

বাণিজ্যমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি। অর্থনীতি স্থিতিশীল থাকলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। 

Post a Comment

Previous Post Next Post