আজকের বাংলাদেশের প্রধান খবরগুলো(15/05/2026)

 

আজকের বাংলাদেশের প্রধান খবরগুলো:(15/05/2026)


  • ২০২৬-২৭ বাজেটে প্রায় ৫০টি পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়তে পারে।
  • রাজধানী ঢাকায় রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  • সৌদি আরবে ইতোমধ্যে ৫৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন।
  • বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
  • সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

 খেলার খবর

  • আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা চলছে।
  • বেলজিয়াম বিশ্বকাপ দলে চোট থাকা সত্ত্বেও Romelu Lukaku-কে রাখা হয়েছে।

 বিনোদন

  • Shah Rukh Khan-এর গাড়িবহরে নতুন বিলাসবহুল গাড়ি যুক্ত হয়েছে।
  • Scarlett Johansson নতুন করে The Batman 2-এ যুক্ত হচ্ছেন বলে খবর।

 আন্তর্জাতিক

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোন জাহাজ চলাচল করতে পারবে তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।দিল্লির একটি পার্কিং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সব প্রতিষ্ঠানের জন্য শিক্ষামন্ত্রীর নতুন ঘোষ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার।
২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।’ ‍ৃআজ বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষায় জট দূর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

মন্ত্রী জানান, একটি মিটিং হবে। সেখানে আলোচনা করা হবে কিভাবে এইচএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে ঠিক সময়ে নেওয়া যায়।

দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Post a Comment

Previous Post Next Post