আজকের বাংলাদেশের পত্রিকার প্রধান খবর (১৯ মে ২০২৬)
সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মহাকাশ, স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির উন্নয়নে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ‘স্যাটেলাইট, ড্রোনস অ্যান্ড ফিউচার স্পেস টেকনোলজি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
ফকির মাহবুব আনাম বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়নের এই যুগে স্যাটেলাইট, ড্রোন ও স্পেস টেকনোলজি শুধু বিলাসিতা নয়; বরং জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, যোগাযোগ ও নিরাপত্তা খাতে অপরিহার্য অবকাঠামো হিসেবে কাজ করছে।
তিনি বলেন, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস, নদীভাঙন পর্যবেক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, উপকূলীয় নিরাপত্তা এবং গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার ইতোমধ্যে সাইক্লোন ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দ্রুত জেলেদের কাছে পৌঁছে দিতে কার্যক্রম হাতে নিয়েছে।
ড্রোন প্রযুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ড্রোন এখন শুধু ফটোগ্রাফি বা বিনোদনের যন্ত্র নয়; এটি সীমান্ত নিরাপত্তা, কৃষি ব্যবস্থাপনা, জরিপ কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি বলেন, সরকার ভবিষ্যতে লো আর্থ অরবিট (LEO) ভিত্তিক নতুন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে আরও স্পষ্ট ও কার্যকর তথ্য-উপাত্ত সংগ্রহ করা যায়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তিখাত সংশ্লিষ্টদের সমন্বয়ে স্পেস ডাটা ও অ্যাপ্লিকেশন ব্যবহারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে সেমিনারের আয়োজক ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি উদ্ভাবনে তরুণ প্রকৌশলীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ ক
রেন।
সংরক্ষিত নারী এমপিদের প্রথম সভায় যেসব বিষয়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা, সংসদ-সদস্যদের তথ্যনির্ভর বক্তব্য প্রদানের জন্য নিয়মিত পড়াশোনা ও সংসদীয় কার্যক্রম পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিতদের সঙ্গে সমন্বয় করে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় অংশ নেওয়া অন্তত চারজন নারী সংসদ-সদস্য যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তারা বলেন, সংরক্ষিত নারী আসনে শপথগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাদের প্রথম সভা। সভায় তাদের দায়িত্ব, কর্তব্য এবং সংরক্ষিত আসনের ক্ষমতার পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারপ্রধান।
সংসদে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য আগামী সংসদ অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বিএনপি।
এছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ-সংদস্য রয়েছেন, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী সংসদ-সদস্যরা নির্বাচিত এমপির ন্যায় এলাকায় উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য সেলিমা রহমান।
তিনি বলেন, মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এ বৈঠক হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আগামীতে তারা কাজ করবেন।
সেলিমা রহমান বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ-সদস্য হিসাবে জনগণের কল্যাণে কাজ করাই প্রধান দায়িত্ব। একই সঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
গুহার ভেতরে মিলল সেই চার ইতালীয়র মরদেহ
মালদ্বীপের একটি প্রবাল দ্বীপের পানির নিচের গভীর গুহা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চার ইতালীয় পর্যটকের মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা।
এর আগে তাদের উদ্ধারের একটি ঝুঁকিপূর্ণ অভিযানে স্থানীয় এক সামরিক ডুবুরির মৃত্যুর পর তল্লাশি অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে আবারওএই উদ্ধার অভিযান শুরু হয়।
ভারত মহাসাগরের এ দ্বীপরাষ্ট্রের সরকার গত সোমবার নিশ্চিত করেছে যে, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি গুহাটির সবচেয়ে ভেতরের অংশে এ মরদেহগুলোর সন্ধান পান।
মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ শাম বলেন, যেমনটা আগে ধারণা করা হয়েছিল, চারজনের মরদেহ গুহার ভেতরেই পাওয়া গেছে। তবে তারা কেবল গুহার ভেতরেই ছিলেন না, বরং গুহাটির বেশ গভীরে তৃতীয় অংশে ছিলেন, যা এ গুহাটির সবচেয়ে বড় অংশ।
তিনি জানান, ওই চারজনকে ‘প্রায় একসঙ্গেই’ পাওয়া গেছে।
গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় শাম বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামীকাল দুটি মরদেহ এবং সম্ভবত এর পরের দিন বাকি দুটি মরদেহ ওপরে তুলে আনার চেষ্টা করা হবে।
এর আগে গুহার বাইরে থেকে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যিনি একজন ডাইভিং ইন্সট্রাক্টর (ডুবুরি প্রশিক্ষক) ছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এই পাঁচজন ভাভু অ্যাটলের প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) গভীর একটি গুহা অন্বেষণ করছিলেন। উল্লেখ্য, মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের সর্বোচ্চ অনুমোদিত সীমা ৩০ মিটার।
মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচপঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লুকা মদ্রিচ। আসছে বিশ্বকাপের জন্য এই মিডফিল্ডারের পাশাপাশি অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচের ওপরও আস্থা রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
সবকিছু ঠিক থাকলে, ৪০ বছর বয়সি মদ্রিচ টানা পঞ্চম বিশ্বকাপে খেলবেন। ২০০৬ আসর দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হয় তার। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার ফাইনাল খেলার পথে বড় ভূমিকা রাখেন তিনি।
গত আসরে মদ্রিচের নেতৃত্বে তৃতীয় হয় ক্রোয়েশিয়া। এবার তার সামনে আরও একবার দেশকে বিশ্বকাপে দারুণ কিছু দেওয়ার চ্যালেঞ্জ।
দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মদ্রিচ। ২০১৮ সালের ব্যালন দ’র জয়ীর সামনে সুযোগ ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে তারা।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: দমিনিক লিভাকোভিচ, দমিনিক কোতার্সকি, ইভর পান্দুর।
ডিফেন্ডার: ইয়োশকো ভার্দিওল, চালেতা-চার, ইয়োসিপ সুতালো, ইয়োসিপ স্তানিসিচ, মারিন, মার্তিন এর্লিচ, লুকা ভুসকোভি।
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা, ক্রিস্তিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, তনি ফ্রুক।
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেই ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।
Post a Comment