বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বিজয় অর্জন করেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।জাতিসংঘের কমিটি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত ৩ বছর বাড়ানোর সুপারিশ করেছে।২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি ও ব্যবসার জন্য কর-রিফান্ড সুবিধা আনার পরিকল্পনা করছে সরকার।বাংলাদেশে জুন মাসজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, কিছু এলাকায় তাপমাত্রা ৪০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিনব্যাপী বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্য দেশগুলোর আস্থা ও সমর্থনের কারণেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এবং তিনি তা বিনয় ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছেন।
এসময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় সহযোগিতাকারী দেশের জনগণ, তার টিম এবং আন্তর্জাতিক অঙ্গনের শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দ্রেয়াস কাকৌরিসের প্রশংসা করে তিনি বলেন, কাকৌরিস একটি ইতিবাচক ও গঠনমূলক প্রচারণা পরিচালনা করেছেন, যা ভবিষ্যতের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত। বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতিসংঘ বর্তমানে এমন এক সময় নবম দশকে প্রবেশ করছে যখন বিশ্বব্যাপী সংঘাত, মানবিক সংকট, উন্নয়নগত স্থবিরতা এবং মানবাধিকার পরিস্থিতির অবনতির মতো নানা চ্যালেঞ্জ সংস্থাটির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পাশাপাশি আর্থিক সংকটও জাতিসংঘের কার্যক্রম পরিচালনায় নতুন চাপ সৃষ্টি করছে।এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি শান্তি ও নিরাপত্তা ইস্যুকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সাইপ্রাস থেকে সুদান পর্যন্ত বিভিন্ন মিশনে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
তিনি সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক জনগণের সুরক্ষাকে কেন্দ্র করে আরও কার্যকর ও সমন্বিত শান্তিরক্ষা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনে এখনও বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। ২০২৭ সালের এসডিজি সম্মেলনকে সামনে রেখে পিছিয়ে থাকা লক্ষ্যগুলো অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
এ ছাড়া এসডিজি অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনার স্থায়িত্ব, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার এবং নারী ও কন্যাশিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের জন্য গৃহীত দোহা কর্মসূচিসহ আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নেও বিশেষ নজর দেওয়ার কথা জানান ইউএনজিএর নবনির্বাচিত সভাপতি।
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৩ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তা অনুযায়ী, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী কিংবা উঁচু স্থানে অবস্থান না করাই নিরাপদ। কৃষক, জেলে এবং নৌযাত্রীদের এ সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমানইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘পলাতক, ফ্যাসিস্ট ও লুটপাটকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে জোরজবরদস্তি করে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফল ভালো হবে না।’
মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারধারী মালিক। ‘যে গ্রাহকের পাঁচটি শেয়ার আছে, সেও একজন মালিক। একটি সমৃদ্ধ ব্যাংক দখল হয়ে গেলে গ্রাহকরা বসে থাকবে না। গ্রাহক হিসেবে আমাকেও রাজপথে নামতে হতে পারে,’ বলেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশ পেলেও দেশ ও জনগণ ভালো নেই।’ তার দাবি, শিশু ধর্ষণ ও হত্যা, খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলীয় লোকজন বসাতে ব্যস্ত।
সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের ইচ্ছা থাকলে পরিণতির জন্যও ভাবতে হবে। জুলাই বারবার ফিরে আসবে। আমরা আর কোনো মূল্যবান জীবন হারাতে চাই না।’ তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কয়েকটি ব্যাংকে গ্রাহকেরা টাকা তুলতে সমস্যায় পড়ছেন। অন্তর্বর্তী সরকারের আমলে পাঁচটি ব্যাংক একীভূত করা হলেও সেসব ব্যাংকের গ্রাহকেরা ভোগান্তিতে রয়েছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সরকার সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত এবং ‘রাতের আঁধারে’ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মার্কিন হামলার জবাবে বাহরাইনসহ ২ দেশে পাল্টা হামলার দাবি ইরানেরইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (৩ জুন) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট সম্পদের ওপর আক্রমণ চালায়।
অন্যদিকে, সত্যতা স্বীকার করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন বহর কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। তবে মার্কিন বাহিনীর দাবি, ওই হামলার প্রচেষ্টা সফল হয়নি।
সেন্টকম আরও জানায়, তারা কেশম দ্বীপে একটি ইরানি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ওই স্থাপনাটি ড্রোন পরিচালনার কাজে ব্যবহৃত হচ্ছিল।
এদিকে কুয়েত ও বাহরাইনের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠার খবর পাওয়া গেছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
ইরান জানিয়েছে, সম্ভাব্য যেকোনো হামলা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দেশটি সতর্ক করে বলেছে, সংঘাত আরও বিস্তৃত হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
সান মারিনোতে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে গত সোমবার দেশটিতে পৌঁছায় জামাল ভূঁইয়ারা। একই দিনে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সামিত সোম। পরে ভোররাতে দলে যুক্ত হন জায়ান আহমেদ এবং বিকেলের অনুশীলনেও অংশ নেন তিনি। সর্বশেষ হামজার আগমনের মধ্য দিয়ে দলের সব সদস্য এখন সান মারিনোতে অবস্থান করছেন।
দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছানোর দিন খেলোয়াড়রা রিকভারি সেশন করেন। পরদিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। দলের ম্যানেজার আমের খান জানান, ‘গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচন্ড গরম, একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়া।’
সান মারিনো বাংলাদেশের সময়ের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষে প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন ফুটবলাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।
বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি বলেন, ‘ঢাকা থেকে ছয় ঘণ্টা আফ্রিকা, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট। ইতালিতে আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই আমরা। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে তাদেরই দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। তারা র্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল হলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের সঙ্গে খেলে। এটা আমাদের জন্য অনেক কঠিন ম্যাচ, এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।’
ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকেন। সান মারিনো ইতালির মধ্যে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ। তাই এখানকার আবহাওয়া ও সংস্কৃতি ফাহমিদুলের চেনা, এ নিয়ে তিনি বলেন, ‘আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।’
Post a Comment