৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক
তাজা খবর
ফ্লাইট বাতিল:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচলে সমস্যা।
চন্দ্রগ্রহণ (Blood Moon):
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে, যেখানে চাঁদ লালচে রঙ ধারণ করবে বাংলাদেশ থেকেও দেখা সম্ভব।
বৃষ্টি:
শরীয়তপুরে আজ মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে।
আজকের খবর বুলেটিন:
দেশজুড়ে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সারমর্ম ও ভিডিও বুলেটিন প্রকাশ হয়েছে।
অন্যান্য প্রধান বাংলাদেশ খবর (অনলাইন পোর্টাল থেকে)
রাজনীতি ও সমাজ
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও রাজনৈতিক ইস্যু নিয়ে খবর পাওয়া যাচ্ছে।
আন্তর্জাতিক ও সাম্প্রতিক গ্লোবাল ইস্যু
মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি চলছেই, বিশ্বের সংবাদ মাধ্যমেও খবর রয়েছে।
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো বিস্তৃত ও গতিশীল করতে চায় নয়া দিল্লি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য।
তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতমুখী অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণসহ বিভিন্ন খাতে জনমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।
হাই কমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বাসস’কে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি প্রকৃতি কেমন এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে।
আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিলো ৪ দশমিক ৫ কিলোমিটার যা কিনা পায়ে হাঁটা গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহনের পরে তিনি ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।
প্রতিবেদনে গত ১৪ দিনের একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে, ভিভিআইপি প্রটোকলে যানচলাচল বাধাগ্রস্থ না হওয়ায় যানবাহনের গতি ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন।
Post a Comment