আজকের বাংলাদেশ সংবাদ (৯ মার্চ ২০২৬)
জ্বালানি সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্তমধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি ব্যবহারে কড়াকড়ি এবং সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে।স্বাধীনতা দিবসে আলোকসজ্জা সীমিত করার পরিকল্পনা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণত দেশজুড়ে আলোকসজ্জা করা হয়। তবে জ্বালানি সাশ্রয়ের জন্য এবার দেশব্যাপী আলোকসজ্জা না করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।বাংলাদেশি কর্মী হত্যা মামলার আসামি ভারতে গ্রেফতার বাংলাদেশি যুবক ও কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান সন্দেহভাজনকে ভারতের পশ্চিমবঙ্গের বোঙ্গাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে বিশেষ টাস্কফোর্স। এ ঘটনায় বাংলাদেশ-ভারত কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় চলছে।
খেলাধুলা: নারী ফুটবলে আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ
নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হচ্ছে।
নারী ফুটবলে বাংলাদেশের ম্যাচ
দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।
নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান গতকাল সোমবার প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’
মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে।
ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, ‘তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’
আইআরজিসি আরও যোগ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) দিয়ে খামেনির এই নির্বাচন ‘সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।’
খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা
ইরানের সশস্ত্র বাহিনী নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানানো সর্বশেষ পক্ষ হিসেবে যুক্ত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান... ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।
Post a Comment