আজকের বাংলাদেশের প্রধান খবর (২০ মে ২০২৬)




সীমান্তে উত্তেজনা

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 


 শেখ হাসিনার বক্তব্য

সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, “অনুপস্থিত মানেই নীরবতা নয়,” এবং তিনি শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। 


 চট্টগ্রামে ভারতীয় মিশনে মৃত্যু

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ভেতরে এক ভারতীয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। 


 বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক রেটিং সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক করেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রেমিট্যান্স ও জ্বালানি ব্যয়ের ঝুঁকি এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 


 খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান টেস্টে এর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় আলোচনায় এসেছে। 

দেশীয় সংবাদ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জন আহত হয়েছেন, দুই নার্স আইসিইউতে চিকিৎসাধীন। 

অর্থনীতি

দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। 

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ফ্যান্টাস্টিক...ফ্যাবুলাস উইন’

আবেগতাড়িত কণ্ঠে ধারভাষ্যকার আতহার আলী খান বলছিলেন, ‘ফ্যান্টাস্টিক...ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট! ’।

সত্যিই তাই। মিরপুর টেস্টের পর সিলেট টেস্টেও দারুণ জয় পেল বাংলাদেশ।

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। ৭ উইকেটে ৩১৬ রানে গতকাল চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। আজ শেষ দিনে সমীকরণ ছিল, জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১২১ রান। আর বাংলাদেশকে জিততে হলে নিতে হবে বাকি ৭ উইকেট।

সকালের সেশনে ১১. ২ ওভারের খেলাতেই বাংলাদেশ এই চ্যালেঞ্জে জিতল। ৯৫.২ থেকে ৯৭.২ ওভারের মধ্যে (১৩ বল) বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাজিদ ও রিজওয়ানের ৫৪ রানের জুটি ভেঙে শুরুটা করেছিলেন তাইজুল। সাজিদকে তুলে নেন। পরের ওভারে প্রথম বলে রিজওয়ানকে (৯৪) ফেরান শরীফুল। তাইজুল পরের ওভারে বোলিংয়ে এসে আউট করেন খুররমকে।

ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ।

১২০ রানে ৬ উইকেট নেন তাইজুল। টেস্টে এ নিয়ে ১৮ তম বার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট নিলেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০।

পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)।

ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

হাসপাতালে ভর্তি অমিতাভ? রাতভর গুজবের পর ‘শাহেনশাহ’র বার্তা
বলিউড তারকা অমিতাভ বচ্চন












বলিউড তারকা অমিতাভ বচ্চন

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে নিয়ে ভক্তদের কৌতূহল যেন কখনো কমে না । বয়স ৮৩ পেরোলেও তাঁর প্রতিটি উপস্থিতি, প্রতিটি পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত ছোট খবরও মুহূর্তে আলোচনার জন্ম দেয়। গতকাল মঙ্গলবার রাতেও তেমনটাই ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে ভর্তি। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন তাঁর কোটি ভক্ত। অনেকের প্রশ্ন, খবরটা কি আসলেই সত্যি! কতটা অসুস্থ অমিতাভ? কী হয়েছে তাঁর?

তবে গতকাল সকাল গড়াতেই সামনে আসে আসল তথ্য—অভিনেতা হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তাঁর নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।


Post a Comment

Previous Post Next Post